Header Premium (728×90)

Categories: সারাদেশ

অসহায়ের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য: দেলাওয়ার হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী দেলাওয়ার হোসেন বলেছেন, সাধারণ মানুষের সেবা করা, তাদের বিপদে পাশে দাঁড়ানো এবং সব ধরণের সাহায্য-সহযোগিতা করাই তার রাজনীতির প্রধান লক্ষ্য। তিনি বলেন, যে রাজনীতি অসহায় মানুষের পাশে দাঁড়ায় না বা তাদের কাছে টানে না, সেই রাজনীতি তিনি করতে চান না।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কুজিশহর পঞ্চায়েতপাড়া ও কবিরাজপাড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি নিজ উদ্যোগে পঞ্চায়েতপাড়ার ৯১ বছর বয়সী বৃদ্ধ জসিম উদ্দিন এবং কবিরাজপাড়ার জন্মগত শারীরিক প্রতিবন্ধী কিশোর মোহাম্মদ শ্রাবণকে একটি করে হুইলচেয়ার উপহার দেন।

দেলাওয়ার হোসেন বলেন, আমাদের সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন যারা ঠিকমতো জীবনযাপন করতে পারেন না। বৃদ্ধ ও প্রতিবন্ধী অবস্থায় অনেকে মানবেতর জীবন কাটাচ্ছেন। সামর্থ্যবানদের উচিত নিজেদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো। তিনি আরও যোগ করেন, আমাদের ছোট্ট একটি সহযোগিতা তাদের জীবনে বড় উপকার বয়ে আনতে পারে, তাই আমাদের চারপাশের মানুষগুলোর প্রতি সবসময় খেয়াল রাখা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের রুহিয়া উপজেলা আমীর আব্দুর রশিদ, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জামায়াত নেতাকর্মীবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

29 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

36 minutes ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

57 minutes ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

2 hours ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

2 hours ago

This website uses cookies.