Header Premium (728×90)

Categories: সারাদেশ

দৌলতদিয়া টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে রহস্যময় আগুন

রাজবাড়ীর গোয়ালন্দে অবস্থিত দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ ঘটনাটি নজরে আসে। ভস্মীভূত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’ (ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪), যা রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া থেকে কুষ্টিয়া রুটে চলাচল করত।

স্থানীয়রা জানান, রাত ১টার দিকে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তারা গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছেন, বাসটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। আবার অনেকের মতে, বাসের ভেতরে থাকা কয়েল থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “আমি শুনেছি একটি বাসে আগুন লেগেছে। ঘটনাস্থলে আমার পুলিশ সদস্য গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে কিছু জানতে পারলে জানাব।” বর্তমানে পুলিশ আগুনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

38 minutes ago

গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম

শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…

43 minutes ago

উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…

60 minutes ago

আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…

1 hour ago

হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…

1 hour ago

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…

1 hour ago

This website uses cookies.