Header Premium (728×90)

Categories: সারাদেশ

নিখোঁজের আগে অপ্রতিমের সঙ্গে দেখা যায় ক্যাপ পরা এক কিশোরকে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) নিখোঁজ হওয়ার আগে এক কিশোরের সঙ্গে ঘোরাঘুরি করছিল। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পর্যালোচনায় ৪৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ থেকে এই তথ্য বেরিয়ে আসে।

ফুটেজে দেখা যায়, অপ্রতীম একটি মোবাইল ফোন নিয়ে একটি মুদি দোকানের সামনে অবস্থান করছে। কিছুক্ষণ পরই মাথায় ক্যাপ পরা এক কিশোর সেখানে উপস্থিত হয় এবং এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। তবে তারা কোথায় গিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অপ্রতীম নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে উদ্ধারে নানা প্রচেষ্টা চালানো হচ্ছিল। কোটবাড়ী ও বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় প্রধান ফটকের কাছে তাকে ওই কিশোরের সঙ্গে দেখা যায়। ওই কিশোরের বয়স অপ্রতীমের চেয়ে বেশি ছিল এবং সে মাথায় ক্যাপ পরে ছিল।

শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে অপ্রতীমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল, তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে অপ্রতীম অটোরিকশায় করে বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। সেখানে তাকে ওই কিশোরের সঙ্গে হাত মেলাতে এবং কথা বলতে দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কোটবাড়ী এলাকা থেকে ওই কিশোরকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত কার্যক্রম চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

37 minutes ago

গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম

শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…

42 minutes ago

উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…

59 minutes ago

আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…

1 hour ago

হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…

1 hour ago

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…

1 hour ago

This website uses cookies.