
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বাদিয়া এলাকায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের আয়োজনে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে সর্বমোট প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন। র্যালিটিতে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শাহরাস্তি থানায় কর্মরত পুলিশ সদস্যরা অংশ নেন।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসচেতনতামূলক সভায় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২