Header Premium (728×90)

Categories: সারাদেশ

ভাঙ্গুড়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হুমায়ুনের বিরুদ্ধে ঘুষ দাবি, সেবা পেতে হয়রানি এবং গোপন কক্ষে দেখা করার পর কাজ করে দেওয়ার আশ্বাসের গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় খানমরিচ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে আয়োজিত এক গণশুনানিতে জেলা প্রশাসকের কাছে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি এসব অভিযোগ করেন।

গণশুনানিতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্ন, অভিযোগ ও সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন। এ সময় স্থানীয় কয়েকজন অভিযোগকারী জানান, ভূমি অফিসে বিভিন্ন সেবা নিতে গিয়ে তাদেরকে নানা ধরনের হয়রানি ও দীর্ঘসূত্রতার মুখে পড়তে হয়। ঘুষ ছাড়া অনেক কাজ করা হয় না এবং সেবা প্রত্যাশীদের গোপন কক্ষে দেখা করার পর কাজ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় বলেও তারা দাবি করেন।

এসব অনিয়মের প্রতিবাদে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে গণশুনানিতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হুমায়ুনের বদলির দাবি তোলেন। এ সময় উপস্থিত সাধারণ জনগণ করতালির মাধ্যমে ওই দাবির প্রতি জোর সমর্থন জানান। জনগণের উত্থাপিত অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং আগামীতে এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা পেতে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার না হন, সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন। একই সঙ্গে গণশুনানিতে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

গণশুনানিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হুমায়ুনের বক্তব্য জানতে চাওয়া হলে তাকে কোনো মন্তব্য করতে রাজি হতে দেখা যায়নি। অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, খানমরিচ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রানাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত এই অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি হয়রানিমুক্ত করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

22 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

28 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

43 minutes ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

53 minutes ago

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

2 hours ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

2 hours ago

This website uses cookies.