চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল ও প্রায় ৫ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মহারাজপুর এসমা কলেজ সংলগ্ন একটি আমবাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।
বুধবার র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই আমবাগানে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে সেখানে থাকা একটি ব্যাগ থেকে ১০টি ককটেল এবং একটি পলিথিন ব্যাগ থেকে ২ দশমিক ৮ কেজি গান পাউডার ও ২ দশমিক ১৫ কেজি কালো বারুদ সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। র্যাবের ধারণা, এলাকায় বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই দুষ্কৃতিকারীরা এসব বিপজ্জনক বিস্ফোরক সেখানে লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
This website uses cookies.