Header Premium (728×90)

Categories: সারাদেশ

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভায় বিদ্যুৎ বিভ্রাট: পিরোজপুর পবিস জিএম বরিশালে সংযুক্ত

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে আয়োজিত প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্স চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এর জেরে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় দেশের সব জেলার সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে কনফারেন্সের সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার কিছুক্ষণ পরই অনুষ্ঠানস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় দুই মিনিট পর সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, সে সময় উপজেলার অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ এই ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি চলাকালে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও কাউখালী ইউএনও কার্যালয়ে কেন বিদ্যুৎ ছিল না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এর পেছনে কারও যোগসাজশ রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এই ঘটনার পরদিন রবিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে পিরোজপুর পবিসের জিএম মো. আলতাপ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়। আদেশে তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পিরোজপুর পবিসের জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম জানান, তিনি আগে থেকেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি অবহিত করেছিলেন। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে উপজেলা পরিষদের অন্য অংশে বিদ্যুৎ ছিল। তিনি মনে করেন, কমিউনিকেশন গ্যাপের কারণে এমনটি ঘটেছে। পরে তিনি জিএমকে বরিশালে সংযুক্ত করার বিষয়টি জানতে পেরেছেন।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বে থাকা মো. কামরুজ্জামান জানান, ইউএনও অফিসের সিএ বিদ্যুৎ না থাকার অভিযোগ করার পর লাইনম্যানরা সেখানে যান। কর্মচারীরা ভেবেছিলেন ইউএনও অফিসেই হয়তো সভা হচ্ছে, তাই ভুলবশত ওই লাইনের সংযোগ বন্ধ করায় অনুষ্ঠানস্থলের বিদ্যুৎ চলে যায়। তিনি নিশ্চিত করেন যে, সকাল ৯টা ৪২ মিনিট থেকে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত প্রায় দুই মিনিট বিদ্যুৎ বন্ধ ছিল এবং ধারণা করা হচ্ছে এই কারণেই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…

3 minutes ago

ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…

11 minutes ago

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…

15 minutes ago

এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…

16 minutes ago

জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…

17 minutes ago

শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ

শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…

23 minutes ago

This website uses cookies.