
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ছাত্রদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাসে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কোদাল, ঝাড়ু ও বেলচা হাতে নিয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং কোথাও পানি জমে থাকলে তা অপসারণের কাজ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় কেবল চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না। মশার বংশবিস্তার রোধ করতে হলে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ও আবাসিক এলাকার চারপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র বা ড্রেনে যাতে পানি জমে না থাকে, তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ‘‘ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না। সবার আগে জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে।’’
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২