
কক্সবাজারের মহেশখালী পৌরসভার চরপাড়া এলাকায় চাঁদ মণি (১৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোরকঘাটা চরপাড়া এলাকায় স্বামী শাহিন আলমের (২২) বাড়ি থেকে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় সাড়ে তিন মাস আগে চাঁদ মণি ও শাহিন আলম পালিয়ে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের পক্ষ থেকে যৌতুকের জন্য চাঁদ মণির ওপর চাপ প্রয়োগ করা হতো বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা।
নিহতের ফুফাতো ভাই জামাল হোসেন (বাপ্পি) অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেওয়া হতো। তিনি আরও বলেন, এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। তিনি চাঁদ মণির গলায় মারধরের চিহ্ন দেখেছেন, তবে সেটি গলায় রশি দেওয়ার মতো মনে হয়নি।
স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী শাহিন আলম কোনো ধরনের দাম্পত্য কলহের কথা অস্বীকার করেছেন। থানায় সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে শাহিন বলেন, তাদের সাড়ে তিন মাস আগে বিয়ে হয়েছে এবং তাদের মধ্যে কোনো ধরনের ঝামেলা ছিল না। তিনি দাবি করেন, আজ সকালে তারা একসঙ্গে এক বাটিতে করে রুটি খেয়েছেন এবং তিনি তাকে খাইয়েও দিয়েছেন। এরপর চাঁদ মণি তাকে একা ফেলে চলে যান।
ঘটনাটি নিয়ে নিহতের স্বজনদের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। এছাড়া, মরদেহ ময়নাতদন্ত না করেই দাফনের চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২