টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে এবং দ্রুত তথ্য আদান-প্রদানের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে অর্ধশত গ্রাম পুলিশ সদস্যের হাতে এই নতুন বাইসাইকেল তুলে দেয় উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫৯ জন নারী ও পুরুষ গ্রাম পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৫১ জনকে এই নতুন বাইসাইকেল দেওয়া হয়েছে। এই ৫১ জনের মধ্যে ৪ জন নারী গ্রাম পুলিশ সদস্য রয়েছেন, যাদের জন্য বিশেষভাবে গোলাপি (পিংক) রঙের বাইসাইকেল বরাদ্দ দেওয়া হয়।
বাইসাইকেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মাটিকাটা এলাকার গ্রাম পুলিশ সদস্য বাদশা মিয়া। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন অলিগলিতে তাদের পায়ে হেঁটে কাজ করতে হতো। ফলে কোথাও কোনো তাৎক্ষণিক ঘটনা ঘটলে সেখানে দ্রুত পৌঁছানো সম্ভব হতো না। এখন এই নতুন বাইসাইকেলের মাধ্যমে তারা খুব দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং তথ্য আদান-প্রদান করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসানের উপস্থিতিতে এই বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদিক ফরমান শেখ, রফিকুল ইসলাম রবি, মাহমুদুল হাসান এবং আব্দুর রহিম মিয়া সহ স্থানীয় ব্যক্তিরা।
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
This website uses cookies.