Header Premium (728×90)

Categories: সারাদেশ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থী পেলেন শিক্ষা অনুদান

চাঁদপুরে সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা অনুদান হিসেবে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে এই অনুদান তুলে দেওয়া হয়।

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ না হয়, সেদিকে বিশেষ নজর দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে যারা এগিয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; সৎ, যোগ্য ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে শিক্ষিত তরুণদের ভূমিকা অপরিসীম। তিনি বর্তমান সময়ে শিক্ষার ক্রমবর্ধমান ব্যয়ের কথা উল্লেখ করে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এই সহায়তাকে কেবল আর্থিক সহযোগিতা হিসেবে না দেখে সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রধান অতিথি। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে এবং ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

22 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

27 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

42 minutes ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

53 minutes ago

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

2 hours ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

2 hours ago

This website uses cookies.