কক্সবাজারের টেকনাফে দুই ছেলের মধ্যকার ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি (৬০) নামে এক ব্যক্তি শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কাসেমের দুই ছেলে হারুন ও নুর মোহাম্মদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়া শুরু হয়। এই বিবাদ থামাতে এগিয়ে যান বাবা আবুল কাসেম। অভিযোগ রয়েছে, এ সময় হারুন তার বাবাকে ছুরিকাঘাত করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে নুর মোহাম্মদ জানান, ভাইয়ের সঙ্গে ঝগড়ার সময় বাবা ছুরিকাঘাতে আহত হয়েছিলেন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে আবুল কাসেম ছুরিকাঘাতে আহত হয়েছিলেন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
This website uses cookies.