Header Premium (728×90)

Categories: সারাদেশ

কোটালীপাড়ায় বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের সতর্ক করল উপজেলা প্রশাসন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয় ও এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন উপজেলার ঘাঘর বাজারে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উপজেলা প্রশাসনের দলটি ঘাঘর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরও খোলা দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয় এবং সংশ্লিষ্টরা তাদের দোকানপাট বন্ধ করে দেন। ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় করা আমাদের সবার দায়িত্ব। সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রেখে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অভিযান চলাকালীন কোটালীপাড়া পৌর বিএনপি ও ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় ও সুষ্ঠু ব্যবস্থাপনায় ব্যবসায়ী, পেশাজীবী ও সব সচেতন নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

30 minutes ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

58 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

2 hours ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

2 hours ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

3 hours ago

This website uses cookies.