পাবনার ফরিদপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী কিশোর মো. সাকিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের উত্তর পাশে বড়াল নদী থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাকিব উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের মো. হারিছ প্রামাণিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ভ্যানগাড়ি নিয়ে সাকিব বাড়ি থেকে বের হয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করেন। এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাজাট গ্রামের উত্তর পাশে বড়াল নদীতে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ সাকিবের বলে শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যানগাড়ি ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা সাকিবের মাথায় আঘাত করে তাকে হত্যা করে থাকতে পারে। এরপর তার মরদেহ নদীর পানিতে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হাসান মাসুদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সাকিবের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, নিখোঁজ ভ্যানগাড়ি উদ্ধার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ ও অভিযান অব্যাহত রয়েছে। এই কিশোরের হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
This website uses cookies.