বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় হাতেনাতে আটক এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি বাল্কহেডও জব্দ করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার चालूয়াবাড়ি ইউনিয়নের চরঘাঘুয়া এলাকায় যমুনা নদীতে এ অভিযান চালানো হয়। স্থানীয় লোকজনের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম।
অভিযানে আটক হওয়া ব্যক্তির নাম ফজলুল শেখ (৬০)। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার কাটমা গ্রামের সমসের শেখের ছেলে। নদী থেকে কোনো অনুমোদন ছাড়াই বালু উত্তোলনের অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইনে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জব্দকৃত বাল্কহেডে থাকা বালু যমুনা নদীর তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকায় ফেলে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম জানান, যমুনা নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল…
ভোলার চরফ্যাশনে ইমামতির পাশাপাশি গত তিন দশক ধরে সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন…
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…
সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…
আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…
বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…
This website uses cookies.