মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চা বাগানের শ্রমিকদের কাজের সুবিধার্থে দিনব্যাপী রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার গাজীপুর ও শরিফপুরসহ বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মাঝে এই রেইনকোট বিতরণ করা হয়।
এই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না এবং উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সংসদ সদস্যের পুত্র সানি রায়েস এবং কুলাউড়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সালমান হুসাইন। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট চা বাগানগুলোর শ্রমিকরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের…
নারী রেফারিকে অশালীন মন্তব্য ও শারীরিক হেনস্তার দায়ে কলম্বাস ক্রু ২-এর কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, যোগ্য জনশক্তি গড়ে তুলতে নিয়মিত…
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, বিএনপির কর্মকাণ্ডে তাতে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার ও আন্তঃজেলা বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন…
দেশের ৬ হাজার ৫৪৪টি সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের…
This website uses cookies.