মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘স্বনন সাহিত্য উৎসব–২০২৬’। শিল্প ও প্রকৃতির সাথে সাহিত্যের মেলবন্ধনে আয়োজিত এই উৎসবের প্রথম দিনে কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু এবং লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের জন্য কবি ও ‘অগ্নিশিখা’-র সম্পাদক সুমন বনিককে ‘স্বনন সাহিত্য পুরস্কার–২০২৬’ প্রদান করা হয়। ১১ সেপ্টেম্বর শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, মানপত্র ও প্রাইজবন্ড তুলে দেন শিল্পকলা একাডেমির সচিব ও কবি জাকির জাফরান এবং কবি ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
উৎসবের সূচনা হয় সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, এরপর বের করা হয় আনন্দ শোভাযাত্রা। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন ‘স্বনন’-এর সম্পাদক কবি সুনীল শৈশব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কামরুল বাহার আরিফ, কবি ও জলদী সম্পাদক নাহিদা আশরাফী, ডাঃ অঞ্জন ভৌমিক, ডাঃ বিনেন্দু ভৌমিক, আহমদ সিরাজ এবং লোকগবেষক। এছাড়া সৈয়দ মুজিবুর রহমান, চিকিৎসক ওবায়েদ বাপ্পি, এম এ আহাদ, মজিবুর রহমান রঞ্জু, আইনজীবী মিজানুর রহমান, আইনজীবী বিশ্বজিৎ ঘোষ ও নুরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিতা দেব।
উৎসবের দ্বিতীয় পর্বে ‘সাম্প্রতিক লিটলম্যাগাজিন আন্দোলন’ বিষয়ক সেমিনারে বিভিন্ন ছোটকাগজের সম্পাদক ও কর্মীরা অংশগ্রহণ করেন। পরবর্তী পর্বে কবিদের অংশগ্রহণে কবিতাপাঠ অনুষ্ঠিত হয়। এরপর ‘সমকালীন সাহিত্য, শিল্পচেতনা ও সিলেটের সাহিত্য’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন ড. আবুল ফতেহ ফাত্তাহ এবং মুখ্য আলোচক ছিলেন ‘লোকবৃত্ত’-এর সম্পাদক স্বপন নাথ।
সন্ধ্যা সাতটায় ‘স্বনন’-এর সপ্তম সংখ্যা ‘চা সংখ্যা’ উন্মোচন করা হয়, যেখানে চা-শিল্প ও শ্রমিকদের জীবনযাত্রার ইতিহাস তুলে ধরা হয়েছে। এছাড়া আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পর্বে গানের দল ‘পিঞ্জিরা’ সংগীত পরিবেশন করে। সম্মাননা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মুজাহিদ আহমদ। উৎসবের দ্বিতীয় দিন শনিবার বড়লেখার মাধবকুণ্ডে প্রকৃতিভ্রমণের মাধ্যমে দুই দিনের এই সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘটে।
দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের…
নারী রেফারিকে অশালীন মন্তব্য ও শারীরিক হেনস্তার দায়ে কলম্বাস ক্রু ২-এর কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, যোগ্য জনশক্তি গড়ে তুলতে নিয়মিত…
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, বিএনপির কর্মকাণ্ডে তাতে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার ও আন্তঃজেলা বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন…
দেশের ৬ হাজার ৫৪৪টি সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের…
This website uses cookies.