রাজশাহীর দুর্গাপুরে ডেঙ্গু সংক্রমণ রোধ এবং এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। 'ডেঙ্গুমুক্ত দেশ গড়বো, নিজ আঙিনা পরিষ্কার রাখবো'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এরপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। এছাড়া এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ ছিটানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের আবাসন ও চারপাশের আঙিনা নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুমুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব।
অভিযানটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী রায়হানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং তরুণ স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.