Header Premium (728×90)

Categories: সারাদেশ

পাবনাকে পরিচ্ছন্ন শহর গড়তে সমঝোতা স্মারক সই

পাবনা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পাবনা শিল্পকলা একাডেমিতে পৌরসভার উদ্যোগে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. আশরাফ হোসেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব এবং পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনাকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন করতে হলে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করা জরুরি। উন্নত শহরগুলোর মতো পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বর্জ্য সংগ্রহ ও অপসারণের জন্য নির্দিষ্ট স্থান এবং কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষিত না করে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অভ্যাস তৈরি করতে পৌরসভা, প্রশাসন ও নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলার দায়িত্ব কেবল পৌরসভার একার নয়, এটি নাগরিকদেরও একটি সামাজিক দায়িত্ব। পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।

বক্তারা একটি পরিবেশবান্ধব শহর গড়তে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধির ওপর জোর দেন। অনুষ্ঠানে পাবনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই উদ্যোগ সফল হলে পাবনা পৌরসভা আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য শহরে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

14 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

36 minutes ago

ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…

46 minutes ago

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

47 minutes ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

54 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

57 minutes ago

This website uses cookies.