
গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা যুবতীর সুটকেস ও বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জয়দেবপুর থানার ভবানীপুর ফকিরা গার্মেন্টস সংলগ্ন একটি বহুতল ভবনের পাশের কালভার্টের নিচে স্থানীয়রা একটি পরিত্যক্ত সুটকেস দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই সুটকেস থেকে এক নারীর অর্ধগলিত মরদেহের অংশবিশেষ উদ্ধার করে।
পরবর্তীতে পুলিশ ওই এলাকার আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় নিকটবর্তী স্থান থেকে একটি বস্তার ভেতর থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের ধারণা, নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে উদ্ধারকৃত দেহটি বিকৃত ও অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে দুর্বৃত্তরা ওই নারীকে অন্য কোনো স্থানে হত্যা করেছে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে লাশের খণ্ডাংশ সুটকেস ও বস্তায় ভরে এই নির্জন স্থানে ফেলে রেখে গেছে। তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২