
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বৈরাগীগজ গ্রামের ভেরসা নদীর বিটপাড়া ঘাটে এই কর্মসূচি পালিত হয়। ডিমাগজ, ডাক্তারপাড়া, বৈরাগীগজ, চান্দিয়াগজ ও পুহাতুগজ গ্রামের সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, বিটপাড়া ঘাট দিয়ে ভেরসা নদী পার হয়ে পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। বিশেষ করে কৃষকরা নদীর ওপারে থাকা কয়েক হাজার হেক্টর জমিতে ধান, পাট, ভুট্টা, গম ও বিভিন্ন শাকসবজি চাষ করেন। এছাড়া গবাদি পশুর জন্য ঘাসও উৎপাদন করা হয় এসব জমিতে।
বক্তারা অভিযোগ করেন, নদীর ওপর কোনো সেতু না থাকায় কৃষিপণ্য, বীজ, সার ও কৃষি উপকরণ আনা-নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নদীর গভীরতার কারণে ট্রাক্টরসহ কৃষি যন্ত্রপাতি পারাপার করা সম্ভব হয় না, ফলে অনেক জমি অনাবাদি পড়ে থাকছে। এছাড়া বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, যা স্থানীয় কৃষি উৎপাদন কমিয়ে দিচ্ছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিন, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ইউপি সদস্য শামসুল হক সরকার, সাবেক ইউপি সদস্য জশিম উদ্দিন এবং স্থানীয় কৃষক ফেরদৌস আহমেদ, দমিজ উদ্দিন ও আল আমীন। তারা দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিটপাড়া ঘাটে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বৈরাগীগজ গ্রামের ভেরসা নদীর বিটপাড়া ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ডিমাগজ, ডাক্তারপাড়া, বৈরাগীগজ, চান্দিয়াগজ ও পুহাতুগজ গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২