নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত চারজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন হলেন কান্দাপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে মো. সফিউল আলম (সৈকত), জোয়ারদী এলাকার মৃত আব্দুস সামাদ বেপারী ওরফে আব্দুস সামাদের ছেলে আতিকুর রহমান পনির (৩২), ভাটিবন্দর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক এবং উত্তর ষোলপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোনতাজ উদ্দিন (৬০)।
অভিযানে এছাড়াও নিয়মিত মামলায় যশোরের ছিকরগাছা থানার নওদাপাড়া এলাকার মো. হোসেন আলীর ছেলে মো. উজ্জল হোসাইন (৪৭) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের জাঙ্গাল এলাকার মৃত রকমত উল্লাহর ছেলে মো. সানাউল্লাহ (৩৮)-কে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ছয়জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…
শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…
This website uses cookies.