গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে মাছুম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মাছুম শেখ মাদকাসক্ত অবস্থায় নিজের ঘরে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তার মা এই বিষয়ে প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর সত্যতা যাচাই করতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে মাছুম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা করা হয়। ওই মামলায় শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও এই অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. এমারত হোসেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.