নাটোরের গুরুদাসপুর উপজেলায় নদী ও জলাশয়ে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) হরদমা, সাবগাড়ি বেসানী এবং আত্রাই নদীতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীতে মাছ শিকারের জন্য তৈরি অবৈধ সোতি জাল জব্দ করা হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বাঁশের বাঁধের অবকাঠামো ভেঙে ফেলা হয়।
অভিযানকালে জব্দকৃত সরঞ্জামগুলোর মধ্যে ৪টি সোতি জাল, ২০টি চায়না দুয়ারি জাল এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল রয়েছে। উদ্ধার করা এসব অবৈধ জাল চাচঁকৈড় বাঁশহাটা এলাকায় নন্দকুজা নদীর তীরে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা অভিযানের সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন। এছাড়া থানা পুলিশের একটি দল এবং ভূমি ও মৎস্য অফিসের সহকারীরা অভিযানে সহায়তা করেন। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধ সোতি জাল পরিচালনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, “অবৈধ সোতি জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। সকল অবৈধ সোতি জাল জব্দ করে অপসারণ করা হবে। পাশাপাশি কারা এসব অবৈধ সোতি পরিচালনা করছেন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।” উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.