ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা বা কারচুপির চেষ্টা করা হলে সরকার মারাত্মক ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, শিক্ষার্থীরা যদি এসব অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নামে, তবে সরকারের পক্ষে মসনদে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে।
নূরুল ইসলাম সাদ্দাম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে তারা ইতিমধ্যে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রক্টর অফিসে আবেদনসহ নানা কর্মসূচি পালন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে প্রজ্ঞাপন জারির আশ্বাস দেওয়া হলেও, এখন পর্যন্ত সিন্ডিকেটে এই নির্বাচনের জন্য কোনো বাজেট পাস করা হয়নি।
এ সময় বিএনপি সরকারের তীব্র সমালোচনা করে শিবির সভাপতি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপি সরকার ছাত্র সংসদ নির্বাচন দিতে আগ্রহী নয়। তিনি দাবি করেন, অতীতে দুই মেয়াদে ক্ষমতায় থাকার সময়ও বিএনপি ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতে দেয়নি। দলটির অভ্যন্তরেও কোনো গণতান্ত্রিক চর্চা নেই এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। তবে বিএনপি তাদের এই অবস্থান পরিবর্তন করে প্রতিটি ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন নূরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ এবং সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.