Header Premium (728×90)

Categories: সারাদেশ

সিংড়ায় ২৬১ বস্তা অবৈধ সার জব্দ, ২ ব্যবসায়ীর কারাদণ্ড

নাটোরের সিংড়া উপজেলায় কৃত্রিম সংকট তৈরি ও অবৈধভাবে রাসায়নিক সার মজুত করার দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা এবং দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান চালিয়ে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে ব্যবসায়ীদের কাছ থেকে মোট ২৬১ বস্তা অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আঞ্জুমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অভিযানে অভিযুক্ত চার ব্যবসায়ীকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের মধ্যে দুইজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে বড়গ্রাম বাজারের সার ব্যবসায়ী মোবারক হোসেনের কাছ থেকে সর্বোচ্চ ১৪৭ বস্তা সার জব্দ করা হয়। তাকে ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই বাজারের আরেক ব্যবসায়ী আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া আব্দুস ছালাম নামের অপর এক ব্যবসায়ীর ৫৩ বস্তা সার জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা এবং সোহেল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৮ বস্তা সার জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুম জানান, স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষা করতে এবং বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…

14 minutes ago

শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…

27 minutes ago

এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…

36 minutes ago

আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই

আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…

1 hour ago

কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…

2 hours ago

ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় চীনা ইভি মার্কিন বাজারে প্রবেশের বিষয়ে কোনো বড়…

2 hours ago

This website uses cookies.