রাজশাহীর তানোরে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান। সহকারী শিক্ষা অফিসার আফজাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী নুর নাহার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা এবং পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় অফিসার সহিদুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, মুথরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আংগুরা খাতুন, মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা সুলতানা, আকচা স্কুলের সহকারী শিক্ষক মাহফুজা খাতুন, শাপলা কোয়ালিটি স্কুলের শিক্ষক হাসিনা আকতার এবং প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক রাকিবুল হাসানসহ অন্যান্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তারা আরও বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কেবল অক্ষরজ্ঞান থাকলেই হবে না, বরং দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে একটি শিক্ষিত জাতি তৈরি করতে হবে। একটি শিক্ষিত সমাজ গড়ে উঠলে নিরক্ষরতা দূর হবে এবং দেশ ও জাতি এর সুফল পাবে। এ সময় বক্তারা শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়ার হার রোধে বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
This website uses cookies.