Header Premium (728×90)

Categories: সারাদেশ

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ভোলার লালমোহন উপজেলায় যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

পদযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজই পারে নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে। নিরক্ষরতা দূরীকরণে সমাজের শিক্ষিত ও সচেতন মানুষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা সম্ভব।

লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ রাশেদুল ইসলাম এবং বিজেপির সেক্রেটারি আব্দুর রব সোহাগ। এছাড়া সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…

30 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯

কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…

47 minutes ago

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…

2 hours ago

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

3 hours ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

3 hours ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

4 hours ago

This website uses cookies.