
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চড়িয়ার বিল বাজারে স্থানীয় বাসিন্দারা সার বোঝাই একটি ভ্যান আটক করে পুলিশ ও কৃষি অফিসে খবর দেয়।
স্থানীয় ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে ১৫ বস্তা ডিএপি এবং ৫ বস্তা টিএসপি সার পাচার করা হচ্ছিল। এলাকাবাসী ভ্যানটি আটক করলে চালক তা ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ। পরে পুলিশের সহযোগিতায় তিনি সারগুলো জব্দ করেন।
এ ঘটনার বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জব্দ করার পর কৃষি অফিসের মাধ্যমে সারগুলো স্থানীয় কৃষকদের মাঝে সরকারি ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। সার বিক্রির ২২ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২