জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাকে বিমানবন্দর থেকেই ফাঁসির কাষ্ঠে পাঠানোর জন্য জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারই যথেষ্ট। তিনি আরও বলেন, শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন—কোনোটিই এই বাংলাদেশের মাটিতে হবে না। সোমবার বিকেলে ঝালকাঠি শহরের একটি রেস্তোরাঁয় জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে যারা স্বজন হারিয়েছেন কিংবা আহত হয়েছেন, সেই পরিবারগুলো এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন। তাদের সেই ক্ষোভ ও বিচার পাওয়ার আকুতি থেকেই তারা স্বৈরাচারকে প্রতিহত করতে আবারও রাজপথে নেমে আসবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সরকারের প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও কঠোর সমালোচনা করেন এনসিপির এই মুখ্য সংগঠক। তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ড প্রকল্প বাবদ শুরুতেই ২৪২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনার অভাবে সরকার শেষ পর্যন্ত অনুধাবন করেছে যে এই ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি জনগণের রাজস্বের টাকা অপচয় না করে যেকোনো প্রকল্প গ্রহণে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
পরবর্তীতে আয়োজিত মূল সাংগঠনিক সভায় দলটির ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা এবং স্থানীয় পর্যায়ে এনসিপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, নারী নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি রেস্তোরাঁয় জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.