
ময়মনসিংহের ত্রিশালে স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে বুলু নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছেন তার স্বামী। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশালের দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকার একটি পানের আড়তের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুলুর সঙ্গে স্ত্রীর কথিত সম্পর্কের কথা জানতে পেরে ক্ষুব্ধ হন অভিযুক্ত স্বামী শহীদ। পরে পানের আড়তের সামনে বুলুকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান তিনি। এ সময় বুলু গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা।
এদিকে হামলার ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত শহীদকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহীদকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম মোস্তফা রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে শহীদ তার স্ত্রীর সঙ্গে বুলুর অনৈতিক সম্পর্কের জেরে এই হামলা চালিয়েছেন বলে স্বীকার করেছেন। আহত বুলু বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২