ঢাকার কেরানীগঞ্জ ও চকবাজারের শোয়ারীঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকারও বেশি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৯৬ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়। তবে মালামালের প্রকৃত মালিককে না পাওয়ায় কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে গাড়িটিসহ ছেড়ে দেওয়া হয়।
একই দিন সকাল সাড়ে ৬টার দিকে চকবাজার থানার শোয়ারীঘাট সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। সেখানে দুটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার6৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৪ হাজার ৮৬৫ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত ভারতীয় পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। চোরাচালান প্রতিরোধ এবং পরিবেশ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.