শ্রীনগরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের শ্রীপুর থানার ট্যাংরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার লালবাগের কাশ্মিরী টোলা লেনের বাসিন্দা মন্টু এবং তার স্ত্রী রুবিনা প্রায় দুই বছর আগে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পশ্চিম খৈয়াগাও গ্রামের কাজী সাইফুজ্জামানের বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজে যোগ দেন। রুবিনার সাথে একই এলাকার আঃ জব্বারের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আঃ জব্বার মাঝে মধ্যে রুবিনার সঙ্গে দেখা করতে সেখানে আসতেন।
ঘটনার ছয় মাস আগে রুবিনা গোপনে আঃ জব্বারকে বিয়ে করেন এবং তাকে ‘ধর্মের ভাই’ পরিচয় দিয়ে নিজেদের সংসারে নিয়ে আসেন। একসঙ্গে বসবাসের সময় মন্টু তাদের অবাধ মেলামেশার বিষয়টি টের পেয়ে যান। মন্টুর চাপের মুখে রুবিনা-জব্বারের গোপন বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে, যা নিয়ে মন্টু ও জব্বারের মধ্যে বিরোধ তৈরি হয়।
একই সাথে দুই স্বামীকে নিয়ে রুবিনার সংসার করার বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। এক পর্যায়ে রুবিনা ও জব্বার মিলে মন্টুকে বাসা থেকে বের করে দেয় এবং রুবিনা আইনগতভাবে মন্টুকে তালাক দেন। এতে মন্টু ক্ষোভে ফুসতে থাকেন।
নিহত আঃ জব্বার বাংলাদেশ সচিবালয়ে আউটসোর্সিং ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। এ ঘটনায় গত ৩১ আগস্ট জব্বারের বড় স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, আসামি মন্টু ভাসমান অবস্থায় থাকায় তাকে খুঁজে পেতে বেগ পেতে হয়েছিল, তবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ঢাকার লালবাগের কাশ্মিরী টোলা লেনের বাসিন্দা মো. মন্টুর স্ত্রীর সঙ্গে একই এলাকার আঃ জব্বারের (৫০) পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
প্রায় ২ বছর পূর্বে মন্টু-রুবিনা দম্পতি শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পশ্চিম খৈয়াগাও গ্রামের কাজী সাইফুজ্জামানের বাড়ির কেয়ারটেকার হিসাবে কাজে যোগ দেয়। আঃ জব্বার মাঝে মধ্যে রুবিনার সাথে এখানে দেখা করতে আসতো।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন…
রাজধানীর মিরপুরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ চারজনকে…
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করেছে বন বিভাগ। এ…
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) একটি অনুষ্ঠান ঘিরে ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’-এর…
চট্টগ্রামের পটিয়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মিজানুল হক (১৮) নামের এক তরুণ টাইলস…
গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন কাতারের…
This website uses cookies.