সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে একটি মোটরসাইকেল শোডাউন ও পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এই প্রতিবাদ র্যালিটি কানাইঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে নেতাকর্মীরা বাজার পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম এইচ আল-আমীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাসেল আহমদ চৌধুরীর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ান করীম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ বুলবুল।
অনুষ্ঠানে পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রিন্স সুহেল ছাড়াও ছাত্রনেতা সামিয়ান, মোহাইমিন, শাহনূর, শামীম আহমদ, ইয়াহইয়া, আহসান, নাভীদ আল হাসান, সুজন, জাহেদ, শাকিল, নাহিয়ান, রাইয়ান, ফাতির, সুফিয়ান, নাঈম, নাহিদ, পাবেল, রাহীন, সেবুল, অভি, জিবান, শুভ এবং মারুফসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মাত্র ছয় মাসের মাথায় নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, যার মধ্যে হতদরিদ্র মানুষের জন্য কৃষিকার্ড ও ফ্যামিলি কার্ড কার্যক্রম চলমান রয়েছে। বক্তারা অভিযোগ করেন, সরকারের এসব উন্নয়নমূলক কার্যক্রম দেখে অনেকের জ্বালা ধরেছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সরকারের উন্নয়ন আড়াল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বর্তমান সরকারের ভ্যানগার্ড হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়ে ছাত্রলীগের সকল নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়ার হুশিয়ারি দেন। এছাড়া, শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য বিরোধীদলের প্রতিও আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশের জনজীবনে ‘মব’ বা জনতার হঠাৎ সংগঠিত হয়ে ওঠার সংস্কৃতি এক অদ্ভুত সামাজিক বাস্তবতা। কখনো…
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীর খুচরা বাজারগুলোতে সবজির দাম এখনও…
মৌলভীবাজারের বীরগাঁও গ্রামের স্বপ্না রানী সরকার ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আজ নিজের সংসারের ভরসা হয়ে…
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সংযুক্ত…
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে রেলের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করার ঘোষণা দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব…
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে…
This website uses cookies.