
নাটোরের সিংড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. আবু বক্কার সিদ্দিক (২১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শারমিন আক্তার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের একটি কওমি মাদ্রাসার কক্ষে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি তখন স্কুলে যাওয়ার পথে ছিল। অভিযুক্ত আবু বক্কার সিদ্দিক একই গ্রামের আবু হানিফের ছেলে। তিনি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালীন সাক্ষ্য-প্রমাণ ও ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে আদালত অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, দণ্ডিত আসামির কাছ থেকে আদায় করা ৫০ হাজার টাকা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। রায় ঘোষণার পরপরই সাজা পরোয়ানা মূলে আবু বক্কার সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২