দুর্গম পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। এরই অংশ হিসেবে পাহাড়ি নারী ও তরুণদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ধাত্রীবিদ্যা বা নার্সিং এবং কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা করা হয়েছে।
গত রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা জোনের অধীনস্থ বরাদম, বাবুছড়া ও জারুলছড়ি আর্মি ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। দীঘিনালা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় এই কার্যক্রম চলছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ২০ জন পাহাড়ি নারীকে ধাত্রীবিদ্যা ও নার্সিং এবং ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে দীঘিনালা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, ‘‘দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে সুযোগ পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। শুধু সহায়তা প্রদান নয়, তাদের হাতে এমন দক্ষতা তুলে দিতে চাই, যার মাধ্যমে তারা নিজেরাই ভবিষ্যতে আয়-রোজগারের পথ তৈরি করতে পারেন। বিশেষ করে নারীদের দক্ষ করে গড়ে তুললে পরিবার ও সমাজ—দুই ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব পড়বে।’’
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ধাত্রীবিদ্যা ও নার্সিং প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ি নারীরা স্বাস্থ্যসেবায় দক্ষ হয়ে উঠবেন। অন্যদিকে, কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।
বিনামূল্যে এমন চমৎকার প্রশিক্ষণের সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট প্রশিক্ষণার্থীরা। তারা জানান, দুর্গম এলাকায় বসবাসের কারণে তারা নানা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তবে সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগ তাদের নতুন কিছু শেখার এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস জুগিয়েছে। দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকলে পাহাড়ের অনেক তরুণ-তরুণী নিজেদের কর্মসংস্থানের পথ সুগম করতে পারবেন।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.