
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার আশক আলী ব্যাপারী বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে ঘটা এই অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সোহেল হোসেন নামে এলাকার এক মাদকাসক্ত যুবক পারিবারিক বিরোধের জেরে নিজের ঘরে আগুন ধরিয়ে দেন, যা মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অগ্নিকাণ্ডে আসবাবপত্র, কাপড়চোপড় ও রান্নার সরঞ্জামসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে পড়েছে এবং স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় কোনোভাবে দিন পার করছে। অনেকেরই অভিযোগ, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করারও সুযোগ পাননি তারা।
খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানিয়েছেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে সোহেলের ঘর থেকেই আগুনের সূত্রপাত হওয়ার বিষয়টি জানিয়েছে।
এদিকে, আগুনের ঘটনার পর স্থানীয় লোকজন সোহেল হোসেনকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এরই ধারাবাহিকতায় রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২