Header Premium (728×90)

Categories: সারাদেশ

লালমোহনে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করল পুলিশ

ভোলার লালমোহন উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কালমা ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে পৃথক দুটি মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার আকতার সিকদারের মুদি দোকানের পেছনে তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ইব্রাহিম (৩০), জাকির হোসেন (৪০), শফিউল্লাহ (৫৪), কালু খা (৫২), সবুজ (২৬) এবং তজুমদ্দিন উপজেলার বাসিন্দা কবির (৩১)।

একই রাতে অপর একটি অভিযানে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকার আবু সিকদারের চায়ের দোকানের ভেতর থেকে আরও ৬ জুয়াড়িকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন— ইসমাইল (২৭), নূর আলম (৪৫), বিল্লাল (৩৬), হোসেন (২৫), সবুজ (২৪) ও দুলাল (৫২)। তারা সবাই লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ১২ জনের বিরুদ্ধে জুয়া আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: তথ্যপ্রযুক্তি খাতের ব্যবধান

পাকিস্তানের তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় ৪.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে বাংলাদেশ এখনো পিছিয়ে। দুই দেশের…

18 seconds ago

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের বছরে পদ্মার সুরক্ষায় দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার তাগিদ

গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষের বছরে এসে বিশ্ব নদী দিবসে পদ্মার দীর্ঘমেয়াদি ও সমন্বিত অববাহিকাভিত্তিক…

3 minutes ago

জাতিসংঘে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নতুন দায়িত্ব

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। তাঁর…

9 minutes ago

৫ বছরেও শেষ হয়নি কয়রার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ

সুন্দরবন উপকূলীয় খুলনার কয়রা উপজেলার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ ৫ বছরেও শেষ হয়নি। প্রয়োজনীয় অর্থ ছাড়…

14 minutes ago

সাতক্ষীরায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একমি কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ নামের এক মোটরসাইকেল আরোহী…

16 minutes ago

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের…

25 minutes ago

This website uses cookies.