Header Premium (728×90)

Categories: সারাদেশ

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদযাপিত

ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরে জন্মাষ্টমী উপলক্ষে পৃথক দুটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া বড় বাজার সার্বজনীন পূজা মন্দিরের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন বড় বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা এবং সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক উত্তম কুমার সাহা। শোভাযাত্রায় কুষ্টিয়া মহাশ্মশান কমিটি, থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটি, শিব শক্তি পূজা মন্দির কমিটি, মিলপাড়া, মিললাইন ধুপাপাড়া এবং বাড়াদি জগমোহন সার্বজনীন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের ভক্তরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের এনএস রোড, সিঙ্গার মোড়, আমলাপাড়া, রাজারহাট আড়ুয়াপাড়া ও মিলপাড়া প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া মহাশ্মশানে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সামনে থেকে আরেকটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা দুটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে হাজারো ভক্তের উপস্থিতি ও বাদ্যযন্ত্রের ধ্বনিতে পুরো শহর এক উৎসবের নগরীতে পরিণত হয়। বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনার মধ্য দিয়ে দিনের আয়োজনসমূহ সমাপ্ত হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সিরাজদিখানে ধর্ষণ মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা সাঈদ আলী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে ধর্ষণ মামলার আসামি উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাঈদ আলীকে…

6 minutes ago

নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার

রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার…

15 minutes ago

জলপথে আসাম থেকে ঢাকায় আসছে ১ হাজার ৮০ টন মিথানল

১৯৪৭ সালের দেশভাগের পর ব্রহ্মপুত্র নদ দিয়ে আসামের ডিব্রুগড় থেকে সরাসরি বাংলাদেশে পণ্য পরিবহনের নতুন…

16 minutes ago

আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার পদে ১০০ জনের নিয়োগ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে। স্নাতক বা…

22 minutes ago

মধ্যরাতে ঢাকার ৬ ছাপাখানায় শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের গুণগত মান সরেজমিনে দেখতে সোমবার মধ্যরাতে ঢাকার ছয়টি ছাপাখানায় ঝটিকা পরিদর্শন করেছেন…

29 minutes ago

শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্র ও চীন তাদের প্রায় ৩০ বিলিয়ন ডলারের আমদানি পণ্যে পারস্পরিক শুল্ক কমানোর বিষয়ে একমত…

36 minutes ago

This website uses cookies.