Header Premium (728×90)

Categories: সারাদেশ

রাজশাহীতে দৈনিক এদিন’র বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’

সংবাদপ্রবাহকে আরও গতিশীল ও পাঠকবান্ধব করা, প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ‘দৈনিক এদিন’ রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ আয়োজন করেছে। আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) নগরীর উপশহরে অবস্থিত ‘রাজশাহী ইন’ তিন তারকা হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। নর্থ সাউথ ডেইলি এদিন প্রেসমিডিয়া লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের সমন্বয় করছেন দৈনিক এদিনের রাজশাহী ব্যুরো প্রধান সবুজ ইসলাম।

সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশ নেবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পত্রিকার প্রকাশক মো. ইউসুফ আলী খান, ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু, নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক ও যুগ্ম সম্পাদক মাহবুবুল হোসেন খান।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের আবু সাঈদ চাঁদ এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনের আব্দুল বারী সরদার। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি হাসেন আলী, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হবে সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। উদ্বোধনী পর্বে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সকাল সাড়ে ১০টায় কেক কেটে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সকাল ১১টা থেকে প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় ও মুক্ত আলোচনা শুরু হবে। দুপুর সাড়ে ১২টায় পত্রিকার সম্পাদক ও প্রকাশকমণ্ডলী প্রতিনিধিদের পেশাগত দিকনির্দেশনা দেবেন।

দুপুরের বিরতির পর বেলা ২টায় ‘তৃণমূলের সাংবাদিকতা: দক্ষতা ও দায়িত্বের পাঠ’ শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ‘বাঁচার আশা গামছা গম্ভীরা সাংস্কৃতিক দল’র পরিবেশনা থাকবে। বেলা ৩টায় সম্মানিত অতিথিদের বক্তব্য, ৪টায় গুণীজন সম্মাননা প্রদান ও অনুভূতি ব্যক্ত করার পর বিকেল ৫টায় সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…

21 minutes ago

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…

31 minutes ago

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…

38 minutes ago

গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…

43 minutes ago

ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…

48 minutes ago

এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের

যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…

1 hour ago

This website uses cookies.