
নাটোরের নলডাঙ্গা থেকে বাগমারার তাহেরপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে বারনই নদীতে হঠাৎ বিপুল পরিমাণ মাছ ভেসে ওঠার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে পুঁটি থেকে শুরু করে বোয়ালসহ নানা প্রজাতির মাছ ভেসে উঠতে দেখেন। এই অস্বাভাবিক ঘটনায় নদীপাড়ের মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নদীতে নেমে জালসহ বিভিন্ন উপায়ে মাছ শিকার শুরু করেন। তবে মাছগুলো কেন এভাবে ভেসে উঠছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের একাংশের ধারণা, নদীর পানিতে বিষ প্রয়োগের কারণে মাছগুলো মরে বা অচেতন হয়ে ভেসে উঠছে। আবার অন্য অনেকের মতে, পানিতে কোনো ধরনের গ্যাসের সৃষ্টি হওয়ার ফলে মাছগুলো স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারছে না।
বিষয়টি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন। স্থানীয় এলাকাবাসী সন্তোষ কুমার এবং বিবিসিএফ-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী নদীর পানি ও মাছের নমুনা পরীক্ষা করে প্রকৃত কারণ উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। একই সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে কি না, সে বিষয়েও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২