
রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে ডাকাতি, ধর্ষণ এবং মাদক কারবার ও সেবনের অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আহাম্মেদ সফি (৪৪) নামে একজনকে ডাকাতির অভিযোগে আটক করা হয়েছে। তিনি রাঙামাটি কোতয়ালী থানার বালুখালী ইউনিয়নের আদার পাহাড় এলাকার বাসিন্দা। এছাড়া ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মুহাম্মদ ইউসুফ আলীকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটের শেখেরগাঁও এলাকায় এবং তিনি বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করছিলেন।
অভিযানে মাদক কারবারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শাহাবু্উদ্দিন (৩২), মিছকাত (১৮), দেলোয়ার হোসেন (২০), মো. সাইফুল ইসলাম ওরফে বাবু (২৭) এবং মো. খোকন খান (২৫)। অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে রবিউল (১৮), ইদ্রিস আলী (৫৩) ও সাফিন মাহামুদ রাফিকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ১০ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২