Header Premium (728×90)

Categories: সারাদেশ

মধ্যনগরে ব্যবসায়ী রিপন সরকারের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগরে বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সদস্য ও স্বনামধন্য ব্যবসায়ী স্বর্গীয় রিপন সরকারের স্মরণে একটি শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বংশীকুন্ডা বাজারে এই শোক সভাটি আয়োজিত হয়।

বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফুজ কাওছার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুন মিয়া।

শোক সভায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল বাবুল, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এবিএম জুয়েল তালুকদার। এছাড়া বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম, সাধারণ সম্পাদক ইনামুল গনি তালুকদার রুবেল, রংচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু নীল রতন সরকার, সংগঠনের কোষাধ্যক্ষ রিপন সরকার এবং সদস্য বিপ্লব বিশ্বাস বক্তব্য রাখেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ভাই অরু বিন্দু সরকার স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা স্বর্গীয় রিপন সরকারকে বংশীকুন্ডা বাজারের একজন সৎ, নিবেদিতপ্রাণ ও অত্যন্ত প্রিয়মুখ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ব্যবসায়ী সমাজের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরিশেষে, বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহফুজ কাওছার সমাপনী বক্তব্যের মাধ্যমে শোক সভার সমাপ্তি ঘোষণা করেন এবং উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

21 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

27 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

41 minutes ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

52 minutes ago

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

2 hours ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

2 hours ago

This website uses cookies.