
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৬ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ মো. সাহাদ আলী মুসান্না (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শিবগঞ্জ পৌরসভা এলাকার শিবগঞ্জ বাজার সংলগ্ন 'রাফি টেলিকম' নামের একটি মোবাইল দোকানের সামনে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত ও তাঁর সঙ্গীয় ফোর্স। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনা এবং শিবগঞ্জ থানার ওসির তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান চালানো হয়। আটককৃত যুবকের কাছ থেকে ৩৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাহাদ আলী শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া এলাকার মো. সৈবুর রহমান ও মোসা. রোসনারা দম্পতির ছেলে। এ ঘটনার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২