Header Premium (728×90)

Categories: সারাদেশ

জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলাজুড়ে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার উজানীনগর রাধা মাধব জিউর আখড়া এবং রথযাত্রা ও জন্মাষ্টমী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য নগর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় রাধা মাধব জিউর আখড়ায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা পরবর্তী সময়ে রাধা মাধব জিউর আখড়া প্রাঙ্গণে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তিসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এসব প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজকদের মতে, ধর্মীয় মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করা এবং নতুন প্রজন্মের মাঝে সনাতন ধর্মের ঐতিহ্য তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জৈন্তাপুর কালিবাড়ী মন্দিরের সভাপতি দীগেন্দ্র কুমার ফটিক, সাধারণ সম্পাদক সুজিত মোহন ধর, রাধা মাধব মন্দিরের সভাপতি সমর মোহন ধর ও সাধারণ সম্পাদক বনোয়ারী দাস মিন্টু উপস্থিত ছিলেন। এছাড়া ইসকন নামহট্র সংঘের সভাপতি গৌরহরি দাস নিপেশ ও সাধারণ সম্পাদক পান্ডব মাধব দাস প্রসান্ত, সারীঘাট শিব মন্দিরের সভাপতি সুরেন্দ্র বৈদ্য, মন্দিরের উপদেষ্টা সুশেন দেব, রন্টু পাল, রিন্টু পাল, বিজেন দেব এবং মোয়াখাই গোপীনাথ আখড়ার সভাপতি সুনীল দেবনাথসহ স্থানীয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

14 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

36 minutes ago

ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…

46 minutes ago

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

47 minutes ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

54 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

57 minutes ago

This website uses cookies.