
সিরাজগঞ্জ জেলায় চলতি আউশ মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে সোনালি ধান দেখে কৃষকদের মনে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এখন পুরোদমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট ৬ হাজার ৪৬০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের সহায়তার জন্য ৪ হাজার ৬০০ জনকে প্রণোদনা হিসেবে বীজ ও সার প্রদান করা হয়েছে।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, উপজেলায় ১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে এবং ফলন বেশ ভালো হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিম হোসেন জানান, সদর উপজেলায় ৮০০ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছে এবং ৮০০ জন কৃষককে প্রণোদনা সহায়তা দেওয়া হয়েছে।
মাঠ পর্যায়ে কৃষকরাও ভালো ফলন পাওয়ার কথা জানিয়েছেন। তাড়াশের কৃষক আব্দুস ছালাম জানান, প্রতি বিঘায় ১৩ থেকে ১৪ মণ ধান হয়েছে। রতনকান্দি এলাকার কৃষক আমিনুল ইসলাম জানান, আউশ ধান কাটার পর তারা রোপা আমন চাষের প্রস্তুতি নিচ্ছেন, যা থেকে তাদের বাড়তি আয় হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা বলেন, জেলায় আউশ ধানের ফলন সন্তোষজনক হয়েছে এবং ধান কাটা কার্যক্রম পুরোদমে চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২