
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া নয়টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ করিম উরকিরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শফির পুত্র।
স্থানীয়রা জানিয়েছেন, রাত সোয়া নয়টার দিকে গুলির শব্দ পাওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কেরানিহাট এলাকায় সড়কের পাশে করিমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই কেরানিহাট বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে এলাকা ত্যাগ করেন।
নিহত করিম এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করেই হয়তো এই হত্যাকাণ্ডটি ঘটেছে।
ঘটনার খবর পেয়ে রাউজান থানা ও নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও উপ-পরিদর্শক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে দুই ডজনেরও বেশি খুনের ঘটনা ঘটেছে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়েছে। পুলিশের অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হলেও এখনো অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ধরাছোঁয়ার বাইরে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২