
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে বরগুনা সদর থানা পুলিশ বসতঘরে চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে। ঘটনার পর আদালতে দোষ স্বীকার করায় ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ। তিনি জানান, ঘটনাটি ঘটেছে বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরধুপতি এলাকায়। ওই এলাকায় মো. রুহুল আমিন আকনের বসতঘরে চুরির চেষ্টা চালানো হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই বরগুনা সদর থানার এসআই (নিরস্ত্র) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সামারি ট্রায়ালের মাধ্যমে দণ্ডবিধির ৪৫৪ ধারায় তাকে এই সাজা প্রদান করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
বরগুনা সদর থানার ওসি মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ আরও বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২