
ইরাকের রাজধানী বাগদাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের প্রবাসী রেজাউল ইসলামের (৩০) মরদেহ মৃত্যুর ২৫ দিন পর তার নিজ বাড়িতে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মরদেহটি তার বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। নিহত রেজাউল মৃগমারী গ্রামের রহিম হুজুরের ছেলে।
গত ৯ আগস্ট বাংলাদেশ সময় বিকাল ৩টায় বাগদাদের আল মনসুর এলাকায় একটি রেস্টুরেন্টে দায়িত্ব পালন করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রেজাউল ইসলাম মৃত্যুবরণ করেন। দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার রাতে ইরাক থেকে একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বৃহস্পতিবার সকাল ৮টায় বিমানবন্দর কর্তৃপক্ষ মরদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর শেষবারের মতো তাকে এক নজর দেখার জন্য প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা তার বাড়িতে ভিড় জমান। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় ৮ বছর আগে রেজাউল দেশ ছাড়েন। প্রবাসের কষ্টের অর্জিত টাকা দিয়ে তিনি একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেছিলেন। বাড়িতে তার বিয়ের প্রস্তুতিও চলছিল এবং শিগগিরই দেশে ফিরে তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। সবকিছু ঠিকঠাক চললেও একটি দুর্ঘটনা তার সব স্বপ্ন এলোমেলো করে দিয়ে গেল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২