খুলনা নগরীর দৌলতপুর এলাকায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সবুজ খাঁ নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সবুজ খাঁ দৌলতপুর পালপাড়া কোপার বিল হাসানখান রোড এলাকার কেরামত আলীর ছেলে।
আদালতের রায়ে সবুজের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে মুরগি দেখানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান সবুজ। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়। ঘটনার পরদিন শিশুটির মা বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধিত ২০২০) ৯(১) ধারায় দায়ের করা এই মামলায় তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দিবস কুমার মৃধা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ১ এপ্রিল বিচারক মুহাম্মদ আকরাম হোসেন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনার পর আদালত বুধবার এই চূড়ান্ত রায় প্রদান করেন।
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
This website uses cookies.